কয়েক দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে হঠাৎই গুলি বোমা ছোড়ায় মৃত ১
দি নিউজ লায়নঃ শুক্রবার রাতে বেশ কয়েক দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে হঠাৎই গুলি বোমা ছুঁড়লে মৃত্যু হয় এক গৃহবধূ এবং জখম হয় ২ জন তৃণমূল কংগ্রেসের কর্মী।মৃত গৃহবধূর নাম মনোহারা সরদার(৪৬)।জখম তৃণমূলের কর্মী মনজুর আলাম সরদার কলকাতা চিত্তরঞ্জন হাসপাতালে এবং হাসান সরদার বাসন্তী গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার ফুলমালঞ্চ গ্রাম পঞ্চায়েতের লেবুখালি সরদার পাড়া গ্রামে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে লেবুখালি সরদার পাড়া গ্রামের বাসিন্দা মনজুর আলাম সরদার এবং হাসান সরদার তৃণমূলের সক্রিয় কর্মী।মনজুর আলম সরদারের সেলাই মেশিন দর্জির কারখানা আছে।
এদিন সেলাই কারখানায় কাজ সেরে রাতে বাড়ি ফিরছিল মোটর বাইক করে তৃণমূলের কর্মী মনজুর আলাম সরদার।তার বাড়ির গ্রেটের সামনে এসে দাঁড়ালে হঠাৎই বেশ কয়েক দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র ও বোমা নিয়ে চড়াও হয় মনজুর আলম সরদারের উপর।দুষ্কৃতীরা বেধড়ক মারধর করতে থাকে মনজুর আলম সরদার কে।সেই সময় মনজুর আলম সরদারের মা মনোহারা সরদার ছেলেকে বাঁচাতে ছুটে আসে ঘর থেকে।তখনই দুষ্কৃতীদের গুলি বোমা ছুঁড়লে ঘটনাস্থলে মৃত্যু হয় মনোহারা সরদারের।প্রতিবেশী তৃণমূলের কর্মী হাসান সরদার সেও মনজুর আলম সরদার কে বাঁচাতে এলে সেও জখম হয় দুষ্কৃতীদের ছোঁড়া বোমা গুলিতে এমনি অভিযোগ।
স্থানীয় মানুষেজন জখমদের উদ্ধার করে বাসন্তী গ্রামীণ এবং ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়।এদিকে মনজুর আলম সরদারের অবস্থা অবনতি হলে ক্যানিং মহকুমা হাসপাতালের চিকিৎসকরা তাকে কলকাতা চিত্তরঞ্জন হাসপাতালে স্থানান্তরিত করে।তবে জখম হাসান সরদার বাসন্তী গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী।পুলিশ মৃত গৃহবধূর দেহ উদ্ধার করতে গেলে গ্রামবাসীরা দেহ আটকে বিক্ষোভ দেখাতে থাকে দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে।এরপর পুলিশ বিক্ষোভকারীদের প্রতিশ্রুতি দেয় অবিলম্বে দুষ্কৃতীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।তারপর বিক্ষোভকারীরা দেহ ছেড়ে দেয়।
পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে মর্গে পাঠায়।এদিকে এই ঘটনায় পুলিশ তৎপরতার সাথে চিরুনি তল্লাশি চালিয়ে এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করে।মৃতের পরিবারের সদস্যরা এবং গ্রামবাসীরা অভিযোগ করে বলেন এই ঘটনায় যারা যারা যুক্ত পুলিশ প্রশাসনের উচিত অবিলম্বে দোষীদের গ্রেফতার করে আইনি ব্যবস্থা নেওয়া।পুলিশ জানান দুষ্কৃতীদের আক্রমণে এক গৃহবধূর মৃত্যু হয় এবং ২ জন জখম।দেহটি উদ্ধার করা হয়েছে।জখমরা হাসপাতালে চিকিৎসাধীন।এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে।এলাকায় চলছে পুলিশি টহলদারি।বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Post a Comment